Header Ads

স্পট ফিক্সিং কাণ্ডে শ্রীসন্থকে নিয়ে কি বলল শীর্ষ আদালত?

নজরবন্দি ব্যুরোঃ ২০১৩ সালে আইপিএল-এ স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়ায় শ্রীসন্থের। ফলে তাঁকে আজীবন নির্বাসিত করে বোর্ড।মামলা হয় তাঁর বিরুদ্ধে।
কিন্তু ২০১৫ সালে এক ট্রায়াল কোর্টের নির্দেশে সেই মামলার হাত থেকে নিষ্কৃতি পান তিনি। এরপরই আজীবন নির্বাসনের সিদ্ধান্তের বিরুদ্দে কেরল হাইকোর্টে মামলা করেছিলেন ৩৫ বছরের এই জোরে বোলার। তাঁর দাবি ছিল, কোনও অবাধ কাজে জড়িয়েছিলেন এমন কোনও প্রমাণ তাঁর বিরুদ্ধে পাওয়া যায়নি।

 কিন্তু, সেখানে তাঁর নির্বাসনের সাজা বহাল রাখা হয়। এরপরই শীর্ষ আদালতে বিচারপতি অসোক ভূষণ ও বিচারপতি কেএম জোসেফের ডিভিশন বেঞ্চে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানান শ্রীসন্থ। কিন্তু তাঁকে স্পট ফিক্সিং-এর অফার দেওয়ার পরই তিনি কেন তা বিসিসিআই-কে জানাননি তাই নিয়ে প্রশ্ন তুলল শীর্ষ আদালত।

 আদালতের মতে শ্রীশান্ত একেবারে সুবোধ বালক নন। এই কুখ্যাত স্পট ফিক্সিং মামলায় তাঁর সব আচরণ সঠিক ছিল না বলে মনে করেন শীর্ষ আদালত। আগামী ২০ ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী শুনানি

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.