আপার প্রাইমারীর নিয়োগ জটিলতার সমাধান চেয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি সুজন চক্রবর্তীর!
নজরবন্দি ব্যুরো: আপার প্রাইমারীর নিয়োগ নিয়ে জটিলতা অনেকদিন থেকে চলে আসছে। গতকাল রাত ১২ টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলার পর আজ আবার সকালে আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ আন্দোলনকারীদের গ্রেফতার করে।
অপরদিকে সিপিআই(এম) বিধায়ক সুজন চক্রবর্তী গতকাল রাতে হবু শিক্ষকদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়ে ছিলেন আপার প্রাইমারীর পরীক্ষার্থীদের সমস্যার কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরবেন।
সেই মতন তিনি আজ শিক্ষামন্ত্রীর কাছে চিঠি লেখেন। তিনি শিক্ষামন্ত্রীর কাছে মূলত ৪ টি দাবির কথা তুলে ধরেন।
১। চাকুরী-প্রার্থী সফল শিক্ষিতদের অত্যন্ত দ্রুত শিক্ষক পদে নিয়োগ করতে হবে।
২। স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া চাই।
৩। 'ইন্টার্ন শিক্ষক' নামে শিক্ষিত চাকরি প্রার্থীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা চলবে না।
৪। ইতিমধ্যে তৈরি হওয়া বাড়তি শূন্য পদের তালিকা ঘোষণা ও নিয়োগে কাল-বিলম্ব করা চলবে না।

No comments