"চেনা মানুষের অচেনা দিকের সঙ্গে পরিচিত হওয়া সবসময় সুখকর নয়"। মি টু প্রসঙ্গে মাধুরী।
নজরবন্দি ব্যুরোঃ #MeToo ঝড়ে অনেক দিন ধরে কাঁপছে বলিউড। অনেক বিখ্যাত অভিনেতা,পরিচালকদের নাম সামনে এসেছে এই কাণ্ডে।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মাধুরী।এক সাংবাদিক বৈঠকে তাঁকে #MeToo আন্দোলন ও তাতে জড়িয়ে পড়া একসময়ের সহকর্মী অলোকনাথ এবং পরিচালক সৌমিক সেনের বিষয়ে জানতে চাওয়া হয়। সেখানেই মাধুরী জানান, অলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে জেনে হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি।
ঠিক ততটাই বিস্মিত হয়েছিলেন #MeToo আন্দোলনে পরিচালক সৌমিক সেনের নাম ওঠায়। মাধুরী বলেন, 'ব্যাপারটা শকিং। কারণ প্রথমেই মনে হবে। এঁদের তুমি চেনো কিন্তু, এভাবে চেনো না। মনে হবে যে লোকটাকে তুমি চিনতে আর যার সম্পর্কে খবরে পড়ছ সেই দু'জন আলাদা মানুষ।

No comments