বিদ্যালয়ে গ্রন্থাগার ও কর্মকক্ষ তৈরি করতে বিধায়ক তহবিল থেকে অর্থ সাহায্য করলেন সুজন চক্রবর্তী!
নজরবন্দি ব্যুরো: বিধায়কের উন্নয়ন তহবিল থেকে যাদবপুর বিধানসভা এলাকার ১০৬ নম্বর ওয়ার্ডের(কে.এম.সি) কালিদাসী মিত্র বিদ্যালয়ে গ্রন্থাগার ও কর্মকক্ষ তৈরি করতে সাহায্য করেছেন বিধায়ক সুজন চক্রবর্তী।
নিজের এলাকা উন্নয়ন তহবিল থেকে ৩ লক্ষ টাকা মঞ্জুর করেন তিনি। শুক্রবার সকালে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজন চক্রবর্তী।
এর পাশাপাশি, আজ আপার প্রাইমারীর নিয়োগ নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান করতে চার দফা দাবি উল্লেখ করে শিক্ষামন্ত্রীকে চিঠি লেখেন বিধায়ক সুজন। তিনি জানিয়ে ছিলেন আপার প্রাইমারীর পরীক্ষার্থীদের সমস্যার কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরবেন। সেই মতন তিনি আজ শিক্ষামন্ত্রীর কাছে চিঠি লেখেন। তিনি শিক্ষামন্ত্রীর কাছে মূলত ৪ টি দাবির কথা তুলে ধরেন। ১। চাকুরী-প্রার্থী সফল শিক্ষিতদের অত্যন্ত দ্রুত শিক্ষক পদে নিয়োগ করতে হবে। ২। স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া চাই। ৩। 'ইন্টার্ন শিক্ষক' নামে শিক্ষিত চাকরি প্রার্থীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা চলবে না। ৪। ইতিমধ্যে তৈরি হওয়া বাড়তি শূন্য পদের তালিকা ঘোষণা ও নিয়োগে কাল-বিলম্ব করা চলবে না।

No comments