রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ডিওপিটি। কেন জানেন?
নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুলিস কমিশনার রাজীব কুমার একজন আইপিএস অফিসার। তাই তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি কোনও ব্যবস্থা নিতে পারে?
সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, কোনও আইপিএস অফিসার যখন রাজ্য সরকারের অধীনে কর্মরত থাকেন, তখন তাঁরা স্টেট ক্যাডারের আওতায় চলে যান। সেক্ষেত্রে তাঁরা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করতে বাধ্য। তখনই জে পি নাড্ডা বলেন, ডিওপিটি ব্যবস্থা নিতে পারে। উল্লেখ্য, এই ডিওপিটি বা কার্মিক এবং প্রশিক্ষণ বিভাগের অধীনে আইএস, আইপিএস, আইএফএস, সিএসএস-দের প্রশিক্ষণ হয়ে থাকে।
আইপিএসদের নিয়োগের সময় প্রশিক্ষণ দেয় ডিওপিটি। নাড্ডা বলেন, নিয়ম অনুযায়ী কোনও আইপিএস অফিসার কখনও কোনও রাজনৈতিক দলের ধরনায় থাকতে পারেন না। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ধরনা মঞ্চে উপস্থিত থেকে সার্ভিস রুল লঙ্ঘন করেছেন রাজীব কুমার। এই কারণেই কলকাতা পুলিস কমিশনারের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে ডিওপিটি।

No comments