প্রতিবাদী তৃণমূল নেত্রীকে ফিরে পেল বাংলা, রাজীব কুমারের জন্য জীবন দিতে পারেন বলে জানালেন মুখ্যমন্ত্রী!
নজরবন্দি ব্যুরো: গতকাল থেকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। সিবিআই তদন্তের প্রতিবাদ জানিয়ে ধরনাতে বসেছেন মুখ্যমন্ত্রী।
ধর্মতলার মেট্রো চ্যানেল ধরনা মঞ্চ থেকে আবার প্রতিবাদী তৃণমূল নেত্রী দেখল জনগণ।
তিনি প্রশ্ন করেন, “রাজীব কুমার চোর? কার টাকা নিয়েছে ও? আমি ওর জন্য জীবন দিতেও রাজি। আমি চোর? কার টাকা নিয়েছি?” এরপরই তিনি বলেন, “রাস্তায় দাঁড়িয়ে লড়াই করব আমি। কি হবে আমার? ৩৫৬ ধারা? আমার কাছেও ৪২০ ধারা রয়েছে।”
তিনি আবারও সতর্ক করে বলেন, “৩৫৫,৩৫৬ হবে? এত সস্তা? আমাদেরও কাছে ১৪৪ রয়েছে।”
উল্লেখ্য, ১৪৪ ধারার কথা উল্লেখ করেই মুখ্যমন্ত্রী কার্যত বুঝিয়ে দিলেন, যদি ৩৫৫, ৩৫৬ ধারা প্রয়োগ করা হয়, তবে রাজ্যে ঢোকা বন্ধ করে দেবেন তিনি।
তিনি বলেন রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে ব্যক্তিগত ভাবে এক জন অফিসারের পিছনে অন্য জনকে লেলিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পনা মাফিক।

No comments