চিটফান্ড কাণ্ড, চোর ধরে জেলে ভরে মানুষের টাকা ফেরানোর দাবিতে বিরাট মিছিল সিপিআইএমের।
নজরবন্দি ব্যুরোঃ সারদা-রোজভ্যালিকাণ্ডে দ্রুত তদন্ত করতেই হবে। তাই "চোর ধরো, জেল ভরো"/ "নাটক নয় ফাটক চাই, মানুষের টাকা ফেরত করো" এইসব স্লোগান কে সামনে সিপিআই(এম) কলকাতা জেলা কমিটির ডাকে মৌলালি রামলীলা পার্ক থেকে মিছিল করল সিপিআইএম।
উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, রূপা বাগচী, বিকাশ ভট্টাচার্য সহ প্রচুর সিপিআইএম নেতা-কর্মী-সমর্থক। বিমান বসু অভিযোগ করেন, এতদিন হুশ ছিলনা, এই পদক্ষেপ চাইলে সিবিআই ৫ মাস আগেও নিতে পারত সেখানে গতকাল যখন বামফ্রন্টের ব্রিগেড সমাবেশের পরেই নাটক টা করা হল যাতে ব্রিগেড সমাবেশ থেকে মানুষের নজর ঘোরানো যায়। মুখ্যমন্ত্রীর সাথে পুলিশ, আইপিএস অফিসার'রাও ধর্নায় বসেছেন এই প্রসঙ্গ উত্থাপন করে তিনি প্রশ্ন করেন পুলিশ অফিসার বা আইপিএস অফিসার-রা কি ধর্নায় বসতে পারে?
উল্লেখ্য, গতকাল বামেদের ব্রিগেডের দিনেই ঠিক সন্ধেবেলা সিবিআই বনাম কলকাতা পুলিশের "যুদ্ধ" শুরু হয় রাজীব কুমারের বাড়ির তল্লাশিকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেন, পুলিশের জবাবে আসরে পদার্পন করে কেন্দ্রীয় বাহিনী। সূর্যকান্ত মিশ্র পুরো ঘটনা কে আখ্যাদেন বামফ্রন্টের ব্রিগেড সাফল্যকে ধামাচাপা দিতেই এই নাটক বিজেপি-তৃণমূলের! সুর্যকান্ত মিশ্রের বিবৃতির পরেই "চোর ধরো, জেল ভরো" কর্মসূচি ঘোষণা করে সিপিআইএম।

No comments