Header Ads

আলিয়ার সাথে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ মলহোত্রা ।

নজরবন্দি ব্যুরোঃ করণ জোহর পরিচালিত ছবি 'স্টুডেন্ট অফ দা ইয়ার'-র হাত ধরে বলিউডে ডেবিউ করেছিলেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মলহোত্রা ও বরুণ ধাওয়ান।
স্বাভাবিকভাবেই ছবির সূত্রেই কাছাকাছি এসেছিলেন সিদ্ধার্থ ও আলিয়া। তখন থেকেই ভালো লাগা শুরু হয়েছিল একে অপরের প্রতি। ডেট করতে শুরু করেছিলেন একে অপরকে। এখন তাঁদের বিচ্ছেদ হয়েছে। জীবনের পথে তাঁরা এখন আলাদা রাস্তাতে।

তবে, করণ জোহর সঞ্চালিত এক শোয়ে এসে আলিয়া ভাটের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কথা বলেন সিদ্ধার্থ। তিনি জানান, তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিচ্ছেদের পর কোনওভাবেই দেখা করবেন না। সিদ্ধার্থ বলেন, "এরপরে আমরা আর দেখা করিনি। আমাদের সম্পর্কটা মার্জিত ছিল। কোনও তিক্ততা নেই আমাদের মধ্য়ে। অনেকদিন হয়েও গেছে। ডেট করার আগে থেকেই আমি ওকে চিনি। 'স্টুডেন্ট অফ দা ইয়ার'-এ প্রথম শটটা ওর সঙ্গেই দিয়েছিলাম।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.