Header Ads

ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজে বড় ধাক্কা কিউয়ি শিবিরে। দল ঘোষণা দু দেশের।

নজরবন্দি ব্যুরোঃ টি-২০ সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। আগামী বুধবার ভারতের বিরুদ্ধে ওয়েলিংটনে তিন ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড কিন্তু ম্যাচের ৪৮ ঘণ্টা আগে দুঃসংবাদ কিউয়ি শিবিরে।
চোটের জন্য আসন্ন সিরিজ থেকে ছিটকে গেলেন ওপেনার মার্টিন গাপটিল। তাঁর পরিবর্তে দলে এসেছেন অলরাউন্ডার জিমি নিশাম।কোমরের চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। অকল্যান্ডে ফিরে এসে আপাতত বিশ্রামে আছেন গাপটিল। মনে করা হচ্ছে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে ফের তিনি মাঠে নামতে পারেন।


 এই সিরিজের জন্য নিউজিল্যান্ড ও ভারতের দল হল এই রকম। নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), ডগ ব্রেসওয়েল, কলিন ডে গ্রান্ডহোম, লকি ফার্গুসন (প্রথম ও দ্বিতীয় ম্যাচে খেলবেন), জিমি নিশাম, স্কট কুগেলেইন, ড্যারেল মিচেল, কলিন মানরো, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটকিপার), ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, ব্লেয়ার টিকনার (তৃতীয় ম্যাচে খেলবেন)।

 ভারত: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি, ক্রুনাল পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, খালিল আহমেদ, শুভমান গিল, বিজয় শঙ্কর ও হার্দিক পাণ্ডিয়া

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.