Header Ads

রাজীব কুমার ইস্যুতে রাজ্যপালকে ফোন রাজ নাথের।

নজরবন্দি ব্যুরোঃ এসপি তথাগত বর্ধনের নেতৃত্বে সিবিআই অফিসারদের ৪০ জনের দল রবিবার সন্ধ্যায় চিটফান্ড কেলেঙ্কারিতে কলকাতা পুলিস কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে যায়।
সিপির বাসভবনে ঢোকার মুখেই তাদের আটকায় কলকাতা পুলি। রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে হেনস্থার মুখে পড়েন সিবিআই অফিসাররা। এই ঘটনাকে 'অভূতপূর্ব ও অত্যন্ত দুর্ভাগ্যজনক' বলে রাজ্যপালকে ফোনে উল্লেখ করেন রাজনাথ সিং।
 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের সঙ্গে ধস্তাধস্তি, তাদের আটক করা, ঘেরাও করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজ্যপালের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী সিবিআই-এর কাজে বাধা দেওয়ার অভিযোগ করেন। জানান, কলকাতার সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছে স্বরাষ্ট্রমন্ত্রক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.