পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করতে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করল CBI
নজরবন্দি ব্যুরো: গতকাল সিবিআই আধিকারিকদের হেনস্থার ঘটনার পরে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই। আজ আদালতে মামলা দায়ের করেন সিবিআইয়ের আইনজীবী। আদালত মামলা গ্রহণ করেছে।
এই মামলার শুনানি হবে আগামী মঙ্গলবার ১০ টায় ।
তবে এই মামলার তড়িঘড়ি শুনানির আবেদন খারিজ করেছে আদালত।
আজ সিবিআইয়ের তরফে বিচারপতির কাছে আবেদন জানানো হয়, পুলিশ কমিশনার রাজীব কুমার সিবিআইয়ের দফতরে এসে ধরা দিক। এর পরে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়,রাজীব কুমারকে এর আগে বহু বার নোটিশ দেওয়া হলেও তিনি তদন্তে সাহায্য করেন নি।
প্রমাণ লোপাটের আশঙ্কা রয়েছে বলেও আদালতে জানিয়েছে সিবিআই। আজকের শুনানিতে প্রধান বিচারপতি জানান, পশ্চিমবঙ্গের কোনও পুলিশ অফিসার যদি চিটফান্ড কেলেঙ্কারি প্রভাবিত করতে চায় আর সেই প্রমাণ যদি সিবিআই দিতে পারে তাহলে বড়সড় পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট।

No comments