Header Ads

আজই কলকাতায় আসতে পারেন সিবিআই প্রধান!

নজরবন্দি ব্যুরো: দায়িত্ব নেবার পরে প্রথম কলকাতায় আসছেন সিবিআইয়ের নবনিযুক্ত ডিরেক্টর ঋষি কুমার শুক্লা। পশ্চিমবঙ্গে সিবিআইয়ের সঙ্গে রাজ্য পুলিসের সংঘাতের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজ্যে পা রাখছেন তিনি।
কলকাতায় সিবিআইয়ের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

চিটফান্ড কাণ্ডের তদন্তে কলকাতার পুলিশ কমিশনারের বাসভবনে সিবিআই তল্লাশি চালতে গেলে ঝামালে বাঁধে রাজ্য পুলিশ ও সিবিআই কর্তাদের মধ্যে। এই সমস্যার কিভাবে সমাধান করা যায় এই আলোচনার জন্য কলকাতায় আসছেন তিনি।
১৯৮৩ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসারের ঋষি কুমার শুক্লাকে গত শনিবার সিবিআইয়ের নতুন প্রধান হিসাবে নিয়োগ করে ক্যাবিনেট কমিটি। বর্তমানে মধ্যপ্রদেশ আবাসন করপোরেশনের চেয়ারম্যান তিনি। এর আগে মধ্যপ্রদেশের ডিজির দায়িত্বে ছিলেন তিনি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.