"পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা দিলে তাদের রুখে দেয় পুলিশ এই ভয় অনেক কিছুই বলে দিচ্ছে"। কৈলাশ বিজয়বর্গীয়
নজরবন্দি ব্যুরোঃ চিটফান্ডকাণ্ডে পুলিশ কমিশনার রাজীব কুমার কী সাহায্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে? এই প্রসঙ্গে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ট্যুইটারে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে।
তিনি আজ টুইট করে বলেন 'এই ৪০,০০০ কোটির চিটফান্ড কাণ্ডের ফাইল চেপে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই পুলিশ কমিশনার সাহায্য করেননি তো? সিবিআই-এর তদন্ত চলাকালীন কেন মুখ্যমন্ত্রীকে এই পুলিশ কমিশনারকে সততার শংসাপত্র দিতে হয়?'
তিনি আরও বলেন 'পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা দিলে তাদের রুখে দেয় পুলিশ, তাদের মারা হয়, থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সিবিআই-এর তদন্ত ২০১৪ সাল থেকে চলছে, সুপ্রিম কোর্টের নির্দেশে। এই ভয় অনেক কিছুই বলে দিচ্ছে।'

No comments