Header Ads

পুলিশ কমিশনারের বাড়িতেই কি লুকনো আছে চিটফান্ড কাণ্ডের তথ্যপ্রমাণ?

নজরবন্দি ব্যুরো: সিবিআই বনাম রাজ্য পুলিশের মারামারির ছবি দেখেছে রাজ্যের মানুষ। গতকাল পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই আধিকারিকদের ঢুকতে বাধা দেওয়ার পরই মুখ্যমন্ত্রী হাজির হলেন ঘটনাস্থলে।
রাজীব কুমারের বাড়িতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সারেন। এই ঘটনার নিন্দা করে বিজেপি নেতৃত্বের দাবি, চিটফান্ড-কাণ্ডে রাজীব কুমারকে বাঁচাতে ছুটছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, অনেকদিন ধরেই বলে আসছি, এই রাজ্যে গণতন্ত্র নেই। এটা ক্ষমতার অপব্যবহার। আসলে রাজীব কুমারের বাড়িতে চিটফান্ডের অনেক কিছু তথ্য লুকিয়ে রয়েছে। তাই এত বাধা এবং মুখ্যমন্ত্রীর ছুটে যাওয়া। আর পুরো প্রশাসনকে নামিয়ে রাজ্য সিবিআইকে রুখল তৃণমূল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.