Header Ads

ভিডিও ফুটেজ নিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই। শুনানি আগামিকাল।

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে রবিবার কী ঘটনা ঘটেছিল তার বিস্তারিত রিপোর্ট এবং ভিডিয়ো ফুটেজ নিয়ে দিল্লি গেলেন রাজ্যের দুই সিবিয়াই আধিকারিক।
আজ সোমবার ভোরের বিমানেই তাঁরা দিল্লির উদ্দেশে রওনা হন। সিবিআই সূত্রে খবর, রাজ্য পুলিশের দশ জন পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে রিপোর্টে পেশ করতে চলেছেন সিবিআই কর্তারা। এদিন শীর্ষ আদালতে ভিডিও পেশ করেন সিবিআই।

শুনানি আগামিকাল হবে বলে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে।এদিকে আজই নতুন সিবিআই অধিকর্তা হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ঋষিকুমার শুক্ল। সূত্রের খবর, দায়িত্ব নিয়েই এই তদন্তে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে বৈঠক করবেন শুক্ল। এমনকি, তিনি কলকাতে আসতে পারেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.