Header Ads

লোকসভা ভোটের আগে কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন রাহুল গান্ধীর !

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ঘোষণা করলেন ক্ষমতায় এলে দেশের সব কৃষকদের জন্য কৃষিঋণে ছাড় দেওয়া হবে।
রবিবার বিহারের পাটনায় জন আকাঙ্খা যাত্রা থেকে এই ঘোষণা করেন তিনি। সম্প্রতি বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ক্ষমতায় এসেই কংগ্রেস কৃষি ঋণ মকুব করার প্রতিশ্রুতি রক্ষা করেছে কংগ্রেস। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই নতুন সরকার প্রতিশ্রুতি রক্ষা করেছে। তারপর লোকসভার প্রাক্কালে রাহুল গান্ধী ঘোষণা করেন দরিদ্রদের জন্য ন্যূনতম আয়ের ব্যবস্থা করবেন তাঁরা।

 ভোটের আগে মোদী সরকার বাজেটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য আর্থিক অনুদান ঘোষণা করেছেন। তার দু-দিন পর কংগ্রেস ঘোষণা করল, তারা ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হবে। এদিনের সভা থেকে বিগত চার বছরে দেশে কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেন রাহুল গান্ধী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.