Header Ads

"চোর ধরো, জেল ভরো" স্লোগান সামনে রেখে মিছিল করতে চলেছে সিপিআইএম। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ সারদা-নারদা-রোজভ্যালিকাণ্ডে দ্রুত তদন্ত করতেই হবে। তাই "চোর ধরো, জেল ভরো" এই স্লোগান কে সামনে সিপিআই(এম) কলকাতা জেলা কমিটির ডাকে সোমবার, ৪ঠা ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় মৌলালি রামলীলা পার্ক থেকে মিছিল হবে বলে জানাল সিপিআইএম। উল্লেখ্য, বামেদের ব্রিগেডের দিনেই, ঠিক সন্ধেবেলা সিবিআই বনাম কলকাতা পুলিশের "যুদ্ধ" শুরু হয় রাজীব কুমারের বাড়ির তল্লাশিকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেন, পুলিশের জবাবে আসরে পদার্পন করে কেন্দ্রীয় বাহিনী। সূর্যকান্ত মিশ্র পুরো ঘটনা কে আখ্যাদেন বামফ্রন্টের ব্রিগেড সাফল্যকে ধামাচাপা দিতেই এই নাটক বিজেপি-তৃণমূলের! সুর্যকান্ত মিশ্রের বিবৃতির পরেই "চোর ধরো, জেল ভরো" কর্মসূচি ঘোষণা করল সিপিআইএম।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.