Header Ads

আবার ডিএলএড পরীক্ষার প্রশ্ন ফাঁস হবার অভিযোগ!

নজরবন্দি ব্যুরো: ২০ ও ২১ ডিসেম্বর দেশজুড়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং আয়োজিত প্রাথমিক শিক্ষদের ডিএলএড পরীক্ষার প্রশ্ন ফাঁস হবার অভিযোগ ওঠে।
আর এর জেরে শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে এই পরীক্ষা বাতিল হয়ে যায়।এর পরে অনেক বিতর্ক পেরিয়ে আদালতের রায়ে পুনরায় ৩ ফেব্রুয়ারী অর্থাৎ আজ এই পরীক্ষার নির্ধারিত সূচী ঘোষণা করা হয়েছিল। অভিযোগ, এদিন সকাল থেকেই ৫০৭-এর ছাপা প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

যা আজকের পরীক্ষার প্রশ্নপত্র বলেই দাবী করছেন শিক্ষকদেরই একাংশ। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি আবার এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেল? তবে কর্তৃপক্ষ এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেন নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.