রাজীব কুমারের হেনস্থা!! প্রতিবাদে ধর্নায় বসছেন মমতা বন্দোপাধ্যায়!!
নজরবন্দি ব্যুরোঃ রাজীব কুমারের হেনস্থা!! প্রতিবাদে ধর্নায় বসছেন মমতা বন্দোপাধ্যায়!!
রাজীব কুমারের বাড়ি থেকেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষনা করেন। উল্লেখ্য, সারদা রোজভ্যালি আর্থিক প্রতারনা কান্ডে অভাবনীয় ঘটনা ঘটে গেছে কিছুক্ষন আগে । কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবন সহ আরও ৯টি যায়গায় একসাথে হানা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু রাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে গেল তখনই!
সিবিআই আধিকারিদের জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল শেক্সপিয়ার থানার পুলিশ। পাশাপাশি চিটফান্ড কান্ডে অভিযুক্ত পুলিশ কমিশনারের বাড়িতে আসার আগেই কলকাতা পুলিশ দখল নেয় সিবিআইয়ের অফিস সিজিও কম্পলেক্সে এবং রাজীব কুমারের বাড়িতে। পুলিশের বিরাট বাহিনি ঘিরে রেখেছে রাজীব কুমারের বাড়ি এবং সিজিও কমপ্লেক্স।

No comments