কলকাতা পুলিশের অতি সক্রিয়তার বদলা নিতে মাঠে নামতে পারে কেন্দ্রীয় বাহিনী?? #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ সারদা রোজভ্যালি আর্থিক প্রতারনা কান্ডে অভাবনীয় ঘটনা ঘটে গেছে কিছুক্ষন আগে । কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবন সহ আরও ৯টি যায়গায় একসাথে হানা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু রাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে গেল তখনই!
সিবিআই আধিকারিদের জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল শেক্সপিয়ার থানার পুলিশ। পাশাপাশি চিটফান্ড কান্ডে অভিযুক্ত পুলিশ কমিশনারের বাড়িতে আসার আগেই কলকাতা পুলিশ দখল নিল সিবিআইয়ের অফিস সিজিও কম্পলেক্সে এবং রাজীব কুমারের বাড়িতে। পুলিশের বিরাট বাহিনি ঘিরে রেখেছে রাজীব কুমারের বাড়ি এবং সিজিও কমপ্লেক্স। এই মুহুর্তে কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের করছেন সাথে মিটিং করছেন তিনি।
এই ঘটনায় মর্মাহত কেন্দ্রীয় সরকারের এক উচ্চ পদস্থ কর্তা তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন। "এই ঘটনা চরম অসম্মানের। সিবিআই আধিকারিকদের হেনস্থার প্রতিবাদে এবং রাজিব কুমারের বাড়ি তল্লাশি করতে এক্ষুনি কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া উচিত। কারন হিসেবে তিনি বলেন যার নামে গুরুত্বপূর্ণ তথ্য প্রমান লোপাটের অভিযোগ রয়েছে তাকে বাঁচাতে স্বয়ং মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে নিজের অফিসারদের সাহায্য করতে এক্ষুনি আসরে নামা উচিত প্রধানমন্ত্রীর!"

No comments