সিবিআই বনাম কলকাতা পুলিশ যুদ্ধ। "সিপি উল্টোলেই পিসি"! চরম কটাক্ষ সূর্যের।
নজরবন্দি ব্যুরোঃ সারদা রোজভ্যালি আর্থিক প্রতারনা কান্ডে অভাবনীয় মোড়।
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবন সহ আরও ৯টি যায়গায় একসাথে হানা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু রাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে গেল তখনই!
সিবিআই আধিকারিদের জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল শেক্সপিয়ার থানার পুলিশ। পাশাপাশি
চিটফান্ড কান্ডে অভিযুক্ত পুলিশ কমিশনারের বাড়িতে আসার আগেই কলকাতা পুলিশ দখল নিল সিবিআইয়ের অফিস সিজিও কম্পলেক্সে এবং রাজীব কুমারের বাড়িতে। পুলিশের বিরাট বাহিনি ঘিরে রেখেছে রাজীব কুমারের বাড়ি এবং সিজিও কমপ্লেক্স। এই মুহুর্তে কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের করছেন সাথে মিটিং করছেন তিনি। এই ঘটনা নিয়ে চরম কটাক্ষ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
সেখানে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের করছেন সাথে মিটিং করছেন তিনি। এই ঘটনা নিয়ে চরম কটাক্ষ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

No comments