ছবি বিক্রি নিয়ে বিস্ফোরক মমতা ঘনিষ্ঠ! ঘুরিয়ে মুকুলের কোর্টে বল ঠেলে দিলেন মানিক।
নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনের আগে রাজ্যে সিবিআই অনেক বেশি সক্রিয় এই রাজ্যে।
গতকাল মমতা ঘনিষ্ঠ মানিক মজুমদারের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। মূলত ছবি বিক্রির টাকা ও জাগোবাংলার টাকার উৎস জানার জন্য এই জিজ্ঞাসাবাদ বলে জানা গিয়েছে। এই মানিক বাবু জাগোবাংলার অ্যাকাউন্টের অন্যতম স্বাক্ষরকারী।
এখন পর্যন্ত যা খবর, তাতে মুখ্যমন্ত্রীর ছবি বিক্রির টাকার একটা বড় অংশ গিয়েছে জাগোবাংলার অ্যাকাউন্টে। সূত্রের খবর, মানিক বাবু বলেছেন ওই টাকার হিসাব রাখতেন তৎকালীন এক তৃণমূল নেতা। তিনি বর্তমানে এখন বিজেপিতে যোগ দিয়েছেন।
এর থেকে রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুকুল রায়।
এখন দেখার মুকুল রায়কে কি সিবিআই জিজ্ঞাসাবাদ করবেন? আর সেই দিকে তাকিয়ে বিশেষজ্ঞরা।

No comments