আন্নু মালিককে নিয়ে অস্বস্তিকর মন্তব্য করলেন ভাইপো আমাল মালিক।
নজরবন্দি ব্যুরোঃ মি টু তে মুখ পুড়েছে সুরকার আন্নু মালিকের। এই জন্য তিনি এখন কাজ পাচ্ছেন না বলে খবর। কিন্তু এই প্রসঙ্গে ভাইপো আমাল মালিক যা বললেন তা বেশ অস্বস্তিতে ফেলে দিল বলিউডকে।
দেশে বেশ কিছু হিট গানের জন্ম দেওয়া এই সুরকার আর গায়ক, যাঁর ঝুলিতে প্রায়ই উঠে আসে ফিল্মফেয়ারের বছর সেরা সুরকারের সম্মান, সম্প্রতি এক বাচ্চাদের গান নিয়ে রিয়্যালিটি শোয়ের বিচারক পদ গ্রহণ করেছেন। সেই উপলক্ষ্যে যখন তাঁর সামনে অনুর প্রসঙ্গ তোলা হল, বেশ খোলাখুলিই কথা বললেন তিনি!
'মহিলারা যখন একের পর এক মুখ খুলে চলেছেন, তখন বিষয়টা অস্বস্তিকর তো বটেই! তবে একটা কথা আমি স্পষ্ট করে দিতে চাই! আমার পরিবার মা আর বাবাকে নিয়েই সীমিত, এর বাইরে আর কিছু নেই। আমরা ওঁকে পরিবারের সদস্য হিসেবে ধরি না! ওঁর তো পরিবার আছেই, তাঁদের কাছে এ বিষয়ে মতামত চাওয়াটাই উচিত হবে', একবারও নাম না নিয়ে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন আমাল!

No comments