বাজেট নিয়ে মুখ খুললেন অসুস্থ জেটলি।
নজরবন্দি ব্যুরো: মোদি সরকারের শেষ বাজেটে শারীরিক অসুস্থতার জন্য আর উপস্থিত থাকতে পারলেন না। অসুস্থ অরুণ জেটলির জায়গায় বাজেট পেশ করলেন পীযূ্য গোয়েল।
তবে শুক্রবার বাজেট পেশের পর টুইট করলেন জেটলি। তিনি টুইটে বলেন “পীযূষ গোয়েল বাজেট পেশ করে দেখিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার সঠিক নীতি রূপায়নের দিকেই এগোচ্ছে। অন্তর্বর্তীকালীন বাজেট পেশের দিন আসলে একটি মঞ্চ যেখান থেকে সরকার তাঁদের পারফরম্যান্স পর্যালোচনা করার সুযোগ পায় এবং গত পাঁচ বছরে কী কী করেছে তা জানানোর সুযোগ পায়। অসাধারণ বাজেট বক্তৃতা দিয়েছেন পীযূষ গোয়েল।
অর্থনীতিতে এগিয়ে নিয়ে যেতে নরেন্দ্র মোদী সরকার যে পরিকল্পনা নিয়েছে তা এই বাজেটে পরিষ্কার ফুটে উঠেছে”। অরুণ জেটলির দাবি, এই বাজেট বৃদ্ধিকে তরান্বিত করবে। কৃষক ও দরিদ্র মানুষকে শক্তিশালী করতে সাহায্য করবে। এছাড়া মধ্যবিত্ত শ্রেণির ক্রয়ের ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে।

No comments