লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীকে নিয়ে সিনেমা!
নজরবন্দি ব্যুরো: এ বার রাহুল গান্ধীকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। কাকতালীয়-ভাবে লোকসভা নির্বাচনের আগে। তারই একটি ঝলক দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, সিনেমাটির নাম ‘মাই নেম ইজ রাগা’। ‘রা’ ফর রাহুল এবং ‘গা’ ফর গান্ধী। ছোটবেলা থেকে যে ঘাত-প্রতিঘাতের মধ্যে রাহুল আজ প্রধানমন্ত্রী হওয়ার মুখ হয়ে দাঁড়িয়েছেন, তারই কাহিনী তুলে ধরা হয়েছে এই সিনেমায়।
এই ছবির পরিচালক রূপেশ পল। তিনি জানান, এই সিনেমায় রাহুলকে কোনওভাবে অতিরঞ্জিত করে দেখান হয় নি। তাঁর কথায়, “যে কোনও ব্যক্তি রাহুলের ব্যর্থতা এবং পরাজয়ের সঙ্গে নিজেকে মেলাতে পারবেন। তাই এটি কখনওই বায়োপিক নয়। তবে, বলা ভাল, বিভীষিকাময় জীবনকে জয় করা এক অদম্য ব্যক্তির কাহিনী।”
এই সিনেমার টিজারে দেখা যায়, রাহুলের ঠাকুমা ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধীর মৃত্যু।
রাহুলের অবসাদ, সেখান থেকে উঠে এসে রাজনৈতিক ময়দানে নিজেকে প্রতিষ্ঠিত করা। রাজনৈতিক জীবনে ‘পাপ্পু’ থেকে ‘রাগা’ হওয়ার গল্পই তুলে ধরা হয়েছে এই টিজারে।

No comments