যোগীর রাজ্যে প্রিয়াঙ্কা!
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। আর নির্বাচনের আগে কংগ্রেস কর্মীদের চাঙ্গা করতে পাকাপাকি ভাবে কংগ্রেসে নাম লিখিয়েছেন প্রিয়াঙ্কা।
এবার শুধু যুদ্ধে নেমে পড়ার পালা। আর তা করতে সোমবার থেকেই পাকাপাকিভাবে রাজনীতির ময়দানে নামছেন প্রিয়াঙ্কা। টানা চার দিনের লখনউ সফরে ঠাসা কর্মসূচি অপেক্ষা করছে তাঁর জন্য।
দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব হাতে পাবার পরে এই প্রথম উত্তরপ্রদেশ সফরে আসছেন প্রিয়াঙ্কা। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব সরকারিভাবে হাতে তুলে নিতে। সোমবার তাঁর সঙ্গেই আসছেন রাহুল গান্ধী ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জ্যোতিরাদিত্যকে দেওয়া হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্ব।
প্রিয়াঙ্কা ও জ্যোতিরাদিত্য থাকলেও সম্ভবত সোমবারই ফিরে যাওয়ার কথা রাহুলের। আর দায়িত্বভার হাতে নিয়ে এই সফরে প্রথমেই প্রদেশ কংগ্রেসের পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রিয়াঙ্কা।

No comments