তৃণমূল বিধায়ক খুনে এবার সিবিআই তদন্তের দাবি বিজেপির। পাল্টা আঘাত শাসক দলকে।
নজরবন্দি ব্যুরোঃ খুন হয়েছেন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এই খুনের পরেই বিজেপির দিকে আঙুল তোলে তৃণমূল। বিজেপি নেতা মুকুল রায়কে জেরা করার কথা। কিন্তু এবার সব দোষ শাসক দলের ওপর চাপিয়ে বিধায়ক খুনের ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, একজন বিধায়ক প্রকাশ্যে খুন হয়ে গেলেন। তাহলে এরাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এদিন তিনি আরও বলেন, নোংরা রাজনীতি করছে তৃণমূল। এই খুন কিভাবে হল? কারা করলো এমন কাজ? সম্পূর্ণ সত্য জানতে চেয়ে সিবিআই তদন্তের দাবি জানান দিলীপ ঘোষ।

No comments