Header Ads

মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে শিক্ষক-ছাত্র সবার জন্যেই কঠোর ভাবে নিষিদ্ধ মোবাইল ফোন।

নজরবন্দি ব্যুরোঃ প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী বসতে চলেছেন জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে। আর এবার সেই পরীক্ষাকেন্দ্র ত্রুটি মুক্ত করতে কড়া ব্যাবস্থা নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
এবার মাধ্যমিকে পরীক্ষাকেন্দ্রে কঠোর ভাবে নিষিদ্ধ হতে চলেছে মোবাইল ফোন। আর এই পদক্ষেপ শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্যে নয় শিক্ষক-অশিক্ষক কর্মচারিদের জন্যেও।
পরীক্ষার্থীদের জন্যে নিয়মঃ কেউ মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে না। মোবাইল ধরা পড়লে পরীক্ষা দিতে দেওয়া হবে না। খাতা RA করা হবে এবং পরীক্ষার পর ধরা পড়লে উত্তরপত্র RA করা হবে।
শিক্ষক, অশিক্ষক কর্মচারী-দের জন্যে নিয়মঃ মোবাইল সুইচ অফ করে প্রধান শিক্ষকের ঘরের আলমারিতে রাখতে হবে। যার চাবি থাকবে প্রধান শিক্ষকদের কাছে।
সেই নিয়মের অবজ্ঞা করে কেউ মোবাইল পকেটে রাখলে তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে, যার ফলে  সেই শিক্ষক, অশিক্ষক কর্মচারী সাসপেন্ড পর্যন্ত হতে পারেন। শুধুমাত্র ভেন্যু ইনচার্জ, ভেন্যু সুপারভাইজ়ার ও অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার-দের জন্যে মোবাইলে নিষেধাজ্ঞা থাকবে না। বিশেষ সূত্র জানাচ্ছে নির্দেশিকা দিয়ে দেওয়া হবে শীঘ্রই। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.