মি টুর ঝড় এবার টলি পাড়ায়। পরিচালক পাভেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করলো অভিনেত্রী।
নজরবন্দি ব্যুরোঃ বলিউডের #মিটু র ঝড় এবার আছড়ে পড়লো বাংলা সিনেমার জগতে।আর এর প্রথম শিকার হলেন রসগোল্লা ছবির পরিচালক পাভেল।
নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে পাভেলের ওপর যৌন হেনস্থার অভিযোগ এনেছেন অভিনেত্রী অনুরূপা চক্রবর্তী।অনুরূপা দাবি করেছেন রসগোল্লা ছবিতে অনুরুপাকে অডিশনের মাধ্যমে সিলেক্ট করেন পাভেল।এরপর মেসেজ করে তাকে রাধিকা আপ্তের সঙ্গে তুলনা করতে থাকেন।একদিন পাভেলের নাকতলার বাড়িতে ছবির স্ক্রিপ্ট দেবার জন্য অনুরূপাকে ডাকেন পাভেল।
পরিচালকের কথামতো অনুরুপা যান পাভেলের বাড়িতে।সেই সময় পাভেল নাকি তাকে জড়িয়ে ধরে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করেন বলে দাবি করেছেন অনুরুপা।পরে অভিনেত্রী জানতে পারেন পাভেল বিবাহিত এবং তার সুখের সংসার রয়েছে।পাভেলকে তিনি পারভার্ট বলতেও ছাড়েননি ।এই ঘটনা নিয়ে তোলপাড় টলিপাড়া।তাহলে কি সবে শুরু।এর পর পড়বে অনেক উইকেট?বলবে সময়।

No comments