চিটফান্ড ইস্যুতে সিটের অন্য সদস্যদের ভবিষ্যৎ কি? নানান কোথা শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগেই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে চিটফান্ড বিতর্ক। সুপ্রিম কোর্টের রায়ে সিবিআই কলকাতার নগরপালকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে। তবে আদালত জানিয়ে দিয়েছে ২৮ তারিখ পর্যন্ত গ্রেফতার করা যাবেনা কলকাতার পুলিশ কমিশনারকে। কিন্তু প্রশ্ন সারদা তদন্তে রাজ্য সরকারের গঠন করা সিট-এর বাকি সদস্যদের ভবিষ্যৎ কি? সিবিআই কি তাদের জিজ্ঞাসাবাদ করবে ? জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই বাংলা জুড়ে হৈচৈ পড়ে যায়।
তদন্তে রাজ্য সরকার তৎকালীন বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমারকে সামনে রেখে সিট গঠন করে। এই সিটের অন্যতম সদস্য ছিলেন বিধাননগরের সেই সময়ের গোয়েন্দা প্রধান অর্নব ঘোষ ও বিনিত গোয়েলরা। এছাড়াও ছিলেন শঙ্কর ভট্টাচার্য, দিলীপ হাজরা, দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও পল্লবকান্তি ঘোষ, প্রভাকর নাথরা।
মনে করা হচ্ছে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের পর সিটের বাকিদেরও ডাকা হতে পারে তদন্তের স্বার্থে। সিবিআইয়ের আশা তলব পেলে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তাঁরা।

No comments