Header Ads

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৮৪ হাজার কোটির বিনিয়োগ এসেছে।জানালেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সব মিলিয়ে ৮৪ হাজার কোটির বিনিয়োগ এসেছে। মউ সাক্ষর হয়েছে ৮৬ টি। বিশ্ব বঙ্গ সম্মেলনের শেষ দিনে নিজের ভাষণে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বেকারি কমেছে ৪০ শতাংশ। একইসঙ্গে ৩৬ টি দেশের প্রায় ৪ হাজার শিল্পপতির সামনে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ধর্মঘটের অনুমতি নেই। ফলে রাজ্যে শ্রমদিবসও নষ্ট হয় না। তিনি বলেন শ্রমিকরা হল রাজ্যের সম্পদ। মুখ্যমন্ত্রী বলেন জয় তাঁদের হবেই।আমন্ত্রিত শিল্পপতিদের মুখ্যমন্ত্রী আহ্বান রাজ্যে আবার আসবেন। আনবেন পরিবারের সদস্যদের।


শিল্প সমাবেশের প্রথম দিনে মুখ্যমন্ত্রী বলেছিলেন,এখন একটা পরিষ্কার জমি অধিগ্রহণ নীতি আছে, তথ্যপ্রযুক্তি ও ভারী শিল্পেও একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ ও নীতি রয়েছে। বাংলা মানে বিজনেস এবং বাংলার শিল্প মানসিকতা এখন বদল হয়েছে, বাম আমলে যে শিল্প বিরোধিতা হয়েছিল, এখন সেখান থেকে বেরিয়ে আসা গিয়েছে, শিল্প রাজ্যের প্রতিশ্রুতি, এটা তিনি গর্ব করে বলতে পারেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.