অন্তর্বর্তী বাজেট নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ?
নজরবন্দি ব্যুরোঃ ২০১৯-২০র অন্তর্বর্তী বাজেট নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে বাজেট ঘোষণা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
বলেন, 'এই সরকারের মেয়াদ শেষ হতে আর ১ মাস বাকি। এর মধ্যে অন্তর্বর্তী বাজেটের প্রস্তাব বাস্তবায়িত হওয়া সম্ভব না। এর কী মূল্য? একেবারে মূল্যহীন বাজেট। কেন এটা পেশ করা হল, বুঝতে পারছি না। মেয়াদ পেরিয়ে যাওয়া ওষুধের মতো এটা মেয়াদ পেরিয়ে যাওয়া বাজেট।
' অন্তর্বর্তী বাজেটের সমালোচনায় মুখ্যমন্ত্রী আরও বলেন,'আমি অর্থনীতিবিদ নই। তাই খুঁটিনাটি দিকগুলো নিয়ে বলতে পারব না। কিন্তু আমিও সংসদে কাজ করেছি অনেকে। বাস্তব বুদ্ধি, অভিজ্ঞতা থেকে বলছি, এই বাজেটে আর্থিক আয় বৃদ্ধির কোনও দিশা নেই।
দেশের আর্থিক পরিস্থিতি কেমন, তা এই মুহূর্তে কেউ ঠিকমতো জানে না। নোটবাতিল, জিএসটি-র পর এমনিতেই কাজের পরিবেশ, পরিকাঠামো নষ্ট হয়ে গেছে। এই বাজেটে সরকার কর্মসংস্থানের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছে।'

No comments