অভিন্ন Career Advancment scheme দাবীতে হাইকোর্টে BGTA. কি হল সেখানে? #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ আজকের দিনটা পশ্চিমবঙ্গের শিক্ষক দের অধিকার অর্জনের লড়াইয়ে D Day হিসাবে শিক্ষক আন্দোলনের ইতিহাসে লেখা থাকবে বলে দাবি করলেন বিজিটিএ-র সদস্যরা। Govt.Sponsored স্কুলের শিক্ষকদের Govt. Schoolএর ন্যায় Career Advancement Scheme (CAS) Facility পাওয়ার আইনি লড়াইয়ের(WP21742 of 2018)প্রথম শুনানি হলো আজ।
আবেদনকারী শিক্ষক দের পক্ষে মাননীয় আইনজীবী সর্দার আমজাদ আলী ও আইনজীবী অনিন্দ্য বসু মহাশয় জোরালো সওয়াল করে বলেন ROPA2009 আইন অনুযায়ী সরকারি স্কুলের শিক্ষক গন 8বছর,16বছর,25 বছর অন্তর মোট তিনবার career advancement এর সুবিধা পান । এতে ঐ নির্দিষ্ট সময় অন্তর সরকারি স্কুলের শিক্ষক গন নির্দিষ্ট উচ্চ তর গ্রেড পে পান ও একটি করে অতিরিক্ত ইনক্রিমেন্ট ও পেয়ে থাকেন।
কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে অগনিত সরকার পোষিত স্কুলের পাস গ্র্যাজুয়েট ক্যাটেগরী শিক্ষক দের এই সুবিধা থেকে বঞ্চিত করে সমগ্র চাকুরী জীবনে মাত্র একবার 18বছরের মাথায় উচ্চতর গ্রেড পে ও অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হয়, যা বৈষম্য মূলক ও অসাংবিধানিক। উভয় পক্ষের বক্তব্য শুনে মাননীয় বিচারপতি রাজ্যের Advocate General এর বক্তব্য শোনার জন্য আগামী 8/02/2018 তারিখে পুনরায় শুনানির দিন ধার্য করেন।
এপ্রসঙ্গে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স এসোসিয়েশনের রাজ্য সম্পাদক শ্রী সৌরেন ভট্টাচার্য্য বলেন দীর্ঘ দুদশক ধরে সরকার পোষিত বিদ্যালয়ের পাস গ্র্যাজুয়েট শিক্ষক গন পে স্কেল ও CAS , অন্যান্য সুবিধার এর বিষয়ে চরম বৈষম্যের শিকার ।তিনি বলেন শিক্ষা ও অর্থ দপ্তরের কাছে সুবিচার না পেয়েই শিক্ষক গন আদালতের দ্বারস্থ হয়েছেন এবং এই দাবি পূরন না হওয়া পর্যন্ত লড়াই জারি থাকবে।

No comments