আগামী রবিবার পরীক্ষায় বসতে হবে প্রশিক্ষণহীন শিক্ষকদের! নির্দেশ দিল আদালত।
নজরবন্দি ব্যুরো: আগামী রবিবার আবার পরীক্ষায় বসতে হবে উচ্চ প্রাথমিকের ১.৭০ লক্ষ শিক্ষককে। আজ এই রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, পরীক্ষা রবিবার হলেও মামলার রায় না বেরোনো পর্যন্ত প্রকাশ করা যাবে না পরীক্ষার ফল। গোটা দেশে অপ্রিশিক্ষিত উচ্চ প্রাথমিক শিক্ষকদের ২০১৯ সালের ৩১ মার্চের মধ্যে প্রশিক্ষিত হতে হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে NCTE। ওই নির্দেশিকা কার্যকর করতে গত বছর ২০ ও ২১ ডিসেম্বর গোটা রাজ্যে পরীক্ষায় বসেন কয়েক হাজার পরীক্ষার্থী।
পরীক্ষায় বসেন প্রায় ১ লক্ষ ৬৯ হাজার অপ্রশিক্ষিত শিক্ষক। কিন্তু পরীক্ষার কয়েকদিন পর প্রশ্নপত্র ফাঁস হবার অভিযোগ ওঠে। পরীক্ষা বাতিলের নির্দেশ দেয় ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং বা NIOS। NIOS-এর সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আদালতের মামলা হয়। সেই মামলার শুনানিতেই এই নির্দেশিকা জারি করেছেন বিচারক।

No comments