Header Ads

খাগড়াগড় বিস্ফোরণে জড়িত আর এক জঙ্গিকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স।

নজরবন্দি ব্যুরো: খাগড়াগড়  বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও এক জঙ্গিকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত এই জঙ্গির নাম সৈয়দ আবদুল মাতিন। আজ ওই জঙ্গিকে আদালতে তোলা হবে।
সিমুলিয়া মাদ্রাসায় ট্রেনিং নেওয়া জঙ্গিদের মধ্যে আব্দুল মাতিন অন্যতম। খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডে জড়িতদের মতই সে সিমুলিয়া ও মপকিমনগর মাদ্রাসায় ট্রেনিং নিয়েছে। তার সঙ্গে নাসিরুল্লা, সইদুল, জয়দুলদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে ওনুমান প্রশাসনের। বাড়ি অসমের বড়পেটার চাপারবোরি এলাকায়। স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে কেরলের মাল্লাপুরম এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.