পুলিশ সুপার ও রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার।
নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার ও রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
সূত্রের খবর, বৈঠকে একাধিক বিষয়ে রাজ্যে পুলিশের কাজে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনারের রোষের মুখে পড়তে হয়, বেশ কয়েকটি জেলার পুলিশ সুপারদের। ওই বৈঠকে হাজির ছিলেন না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। সে বিষয়েও নাকি ক্ষোভ উগরে দেন সুনীল অরোরা। সর্তক হওয়ার বার্তা দেওয়া হয় এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মাকেও।
এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার বলেন, 'রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্প্রদায়িক ও উত্তেজনাপ্রবণ এলাকাগুলির জন্য তাঁরা একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন।
তবে আমাদের মনে হয় সব সময় আরও ভাল কিছু করার সুযোগ থাকে।' আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও এবার রাজ্যে ক'দফায় নির্বাচন হতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কমিশনা। তিনি জানান, গতবার গোটা দেশে ৯ দফায় নির্বাচন হয়েছিল। পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে বেশ কয়েকটি রাজ্যের সীমান্ত রয়েছে, রয়েছে আন্তর্জাতিক সীমান্তও। সবদিক মাথায় রেখেই এ রাজ্যে নির্বাচনী দফা স্থির করা হবে।

No comments