Header Ads

বাহুতুলের বিদায়, বাংলার নতুন কোচ অরুণ লালা।

নজরবন্দি ব্যুরো: গত বছর অক্টোবর মাসে বাংলার কোচ বাহুতুলের মাথার উপর মেন্টর হিসাবে বসানো হয়েছিল অরুণ লালকে।
রঞ্জি ট্রফিতে বাংলার বিপর্যয়ের পর মেয়াদ শেষ হবার আগেই বাহুতুলেকে ছেঁটে ফেলল বাংলা। তার বদলে কোচ পদে নিয়োগ করা হল মেন্টর অরুণ লালকে। সামনেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কোচ হিসাবে দেখা যাবে তাঁকে। সিএবিতে এই নতুন দায়িত্ব পাবার পরে অরুণ লাল বলেন ," এর আগে নব্বই দশকের শেষের দিকে বাংলার কোচ হিসাবে কাজ করেছি। মেন্টর হয়ে যা করেছি কোচ হিসাবে সেই একই কাজ করব।


 তবে আমার নজর থাকবে ফিটনেসে। সবথেকে ফিট একাদশ নামানোর চেষ্টা করব। ২০১৫ সালে আগস্টে বাংলার কোচ হয়েছিলেন প্রাক্তন ভারতীয় লেগ স্পিনার সাইরাজ বাহুতুলে। তাঁর কোচিংয়ে বাংলা কোনও জাতীয় ট্রফি ঘরে তুলতে পারে নি। এই মরসুমে রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছে বাংলা। ফলে বাহুতুলের বিদায় নেওয়া ছিল সময়ের অপেক্ষা মাত্র। এবার নতুন কোচের হাত ধরে পথ চলা শুরু করবে বাংলা ক্রিকেট টিম।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.