রাম মন্দির ইস্যুতে মোদিকে আবার এক হাত নিলেন মোহন ভাগবত।
নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার প্রয়াগরাজে বিশ্বহিন্দু পরিষদের ধর্ম সংসদে বক্তব্য পেশ করতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন আরএএসএস প্রধান মোহন ভাগবত।
ভাগবত বলেন, ''ওঁরা আসলে ভোটের জন্যই রাম মন্দির নিয়ে কথা বলে। ভোট ফুরোলেই সব ভুলে যায়। কিন্তু আমরা (সংঘ এবং পরিষদ) রাম মন্দির তৈরি করতে চাই বিশ্বাস ও ভালবাসা থেকেই। এই বিশ্বাস ও অনুপ্রেরণা আছে আমাদের অন্তরে। সরকার যদি মন্দির নির্মাণের সিদ্ধান্ত না নেয় তবে, আগামী তিন থেকে চার মাসের মধ্যে আমরা রাম মন্দির তৈরির কাজ শুরু করে দেব।''
তবে ভগবতের এই বক্তব্যে পেশের সময়ই ক্ষোভে ফেঁটে পড়েন সভায় আগত শ্রোতারা। সংঘচালক ও বিশ্ব হিন্দু পরিষদের পদাধিকারিদের, রাম মন্দির নির্মাণের দিন ঘোষণা করতে বলেন তাঁরা। সেখানে উপস্থিত গেরুয়াবসনধারী যুব থেকে প্রবীণ সন্ন্যাসী, প্রত্যেকেই মন্দির নির্মাণ শুরুর দিন জানতে চান তাঁদের কাছে।। তাঁরা ভাগবতকে বলেন, ''ভগবান শ্রীরাম আমাদের ভাবাবেগ।
তিনি হিন্দু হৃদয় সম্রাট। আমরা মন্দির নিয়ে টালবাহানা মানব না। আপনি এখনই দিন ঘোষণা করুন। কেন আপনি দেরি করছেন? বাধা কোথায়? আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে?'' তাঁদের আশ্বাস দিয়ে ভাগবত বলেন, ''চার মাস পরেই মন্দির তৈরির দিন ঘোষণা হবে এবং মন্দির তৈরির কাজ শুরু হবে।''

No comments