Header Ads

এবারের বাজেটে অনেকটাই বরাদ্দ বাড়ল ক্রীড়া খাতে। লাভবান ক্রীড়া মহল।

নজরবন্দি ব্যুরোঃ বাজেটে লাভবান হল ভারতীয় ক্রীড়া মহল। গত বছরের তুলনায় এই বছর ২১৪.২০ কোটি টাকা বরাদ্দ বাড়ল ক্রীড়া খাতে।
 এই বরাদ্দ বৃদ্ধির মধ্যে একটা বড় অংশ ধরা হয়েছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার তহবিল বৃদ্ধির জন্য। এছাড়া বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়া ব্যক্তিত্বদের অর্থ উত্সারহ দানের জনব্য বরাদ্দ অর্থের পরিমাণও অনেকটা বাড়ানো হল। ২০১৮-১৯শ আর্থিক বছরে কেন্দ্রীয় সরকারের ক্রীড়া খাতে বরাদ্দের মো পরিমাণ ছিল ২০০২.৭২ কোটি টাকা। এই বছর তা বাড়িয়ে ২২১৬.৯২ কোটি টাকা করা হয়েছে।
 এই বরাদ্দ বৃদ্ধিতে সবচেয়ে লাভবান হয়েছে স্পোর্টস ভেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া বা সাই। ৩৯৫ কোটি টাকা থেকে তাদের তহবিল বেড়ে দাঁড়াল ৪৫০ কোটি টাকায়। ফলে প্রায় এক ধাক্কায় ৫৫ কোটি টাকা বাড়ল তাদের অর্থ-বরাদ্দ। সারা দেশে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের জাতীয় শিবির আয়োজন, ক্রীড়াবিদদের থাকা-খাওয়ার হন্দোবস্ত থেকে ক্রীড়া উপকরণ জোগানের দায়িত্ব রয়েছে সাইয়ের হাতে। ফলে এই বরাদ্দ বৃদ্ধিতে ভারতের ক্রীড়ামহল অত্যন্ত উপকৃত হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.