Header Ads

বিয়ে করতে চলেছেন টেনিস তারকা রাফায়েল নাদাল।

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েই ফেললেন রাফায়েল নাদাল। দীর্ঘদিনের গার্লফ্রেন্ড মেরি পেরেলোর সঙ্গেই জীবনের নয়া ইনিংস শুরু করছেন টেনিসতারকা।একটি স্প্যানিশ ম্যাগাজিনকে নাদাল বলেন, বান্ধবীর সঙ্গে রোমে ছুটি কাটাতে গিয়েই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নাদাল।

 রাজি হয়ে যান গার্লফ্রেন্ড। চলতি বছর নিজের দেশেই বিয়ে সারবেন তাঁরা। তবে খুব ধুমধাম করে নয়। আমন্ত্রিতদের তালিকায় থাকবেন ঘনিষ্ঠ আত্মীয়রাই। নাদালের এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন স্প্যানিশ টেনিসতারকা। তবে বিয়ের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.