Header Ads

মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রোশন গিরি! লোকসভার আগে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত?

নজরবন্দি ব্যুরো: লোকসভা ভোটের আগে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ কি আবার বদলাতে চলেছে? মুখ্যমন্ত্রীকে লেখা রোশন গিরির চিঠি উসকে দিচ্ছে এমন সব প্রশ্ন।
অজ্ঞাতবাস থেকে রোশনের বিবৃতি, এবার দার্জিলিং সফরে গিয়ে পাহাড়, ডুয়ার্স, তরাই নিয়ে পৃথক  প্রশাসনিক ইউনিট গঠনের যে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তা পাহাড়ের মানুষের স্বপ্ন পূরণ হবে।

রোশন গিরি  লিখেছেন, "আমি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছি ।
এই উদ্যোগ পাহাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে। এ বিষয়ে যে কোনও আলোচনায় আগ্রহ-প্রকাশ করেছি মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ বিষয়ে যে কোনও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন রোশন গিরি! রাজনৈতিক মহলের মতে এই ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। লোকসভা ভোটের মুখে  তাহলে কি বদলাতে চলেছে পাহাড়ের রাজনীতি সমীকরণ? রাজনৈতিক মহলে এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.