সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কাশ্মীরি যুবকদের বিপথে নিয়ে যাচ্ছে পাক সেনা! তবে আবার কি সার্জিক্যাল স্ট্রাইক?
নজরবন্দি ব্যুরোঃ নর্থদার্ন কমান্ডের কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং উধমপুরে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কাশ্মীরি যুবকদের জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা।
জঙ্গি ঘাঁটির ওপর অপর সার্জিক্যাল স্ট্রাইকের বিকল্প খোলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ভারতীয় সেনার দাবি পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে জঙ্গিদের সাহায্য করতে পরিকাঠামো এখনও বর্তমান। নর্থদার্ন কমান্ডের কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং জানিয়েছেন, কাশ্মীরে শান্তি এবং সুস্থিতিতে বিঘ্ন ঘটাতে জনগণের মত বদলানোর চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান।
যা খুবই চিন্তার বলে মত প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, পাকিস্তানের সেনা সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করছে। উপত্যকার যুবকদের ওপর প্রভাব খাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন বিষয়টি নিয়ে ভারত সরকার ও সেনাবাহিনী সতর্ক। আর সন্ত্রাসবাদের বিষয়টি শুধু ভারতের নয় গোটা বিশ্বের কাছেই একটি উদ্বেগের বিষয়। এ নিয়ে যে ভারতীয় সেনা দ্বিমুখী কৌশল নিতে চলেছে, তাও স্পষ্ট হয়েছে রণবীর সিংয়ের কথায়। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহারে তত্পরতা জারি রয়েছে।
তাছাড়া বিভিন্নভাবে কাশ্মীরি যুবক-যুবতীদের বুঝিয়ে বিপথে না যাওয়ার প্রচেষ্টাও করা হচ্ছে।একই সঙ্গে তিনি ভারতীয় সেনা জওয়ান ঔরঙ্গজেবের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, এক বা দু'জন সেনা জওয়ান ইচ্ছাকৃতভাবে বা ভুল করে ঔরঙ্গজেবের বিষয়টি প্রকাশ করে ফেলেছিলেন। যার সুবিধা নিয়েছে জঙ্গিরা। প্রসঙ্গত, ঔরঙ্গজেবকে পুলওয়ামা থেকে জঙ্গিরা অপহরণ করেছিল। ১৪ জুন ঈদের আগেরদিন তাঁর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়।

No comments