এবার আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে মন্দির নির্মাণের দাবি জানালো বিজেপি যুবশাখা
নজরবন্দি ব্যুরোঃ জেলা বিজেপি যুবশাখার পক্ষ থেকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে তারা মন্দির তৈরি করতে চায়।
এর জন্য জায়গা দিতে হবে। এনিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। তাদের দাবি বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে গেলে মন্দির নির্মাণ জরুরি। আর এই সিদ্ধান্ত নিতে তাঁদের সময় দেওয়া হয়েছে ১৫ দিন। ওই চিঠিতে বলা হয়েছে মন্দির নির্মাণ নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে যুব কর্মীরা নিজেরাই তা করবে।
সংবাদসংস্থা এএনআইকে বিজেপি যুব শাখার প্রেসিডেন্ট মুকেশ সিং লোধি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়কে পনের দিন সময় দেওয়া হল। চিঠির জবাব দিতে হবে। তা না করলে আমরাই ক্যাম্পাসে মূর্তি স্থাপন করব।

No comments