আসন্ন লোকসভায় জঙ্গলমহলে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ভারতী ঘোষ! #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ আগে মমতা বন্দ্যোপাধ্যায় কে তিনি বলতেন জঙ্গলমহলের মা! এখন সেসব অতীত আইপিএস অফিসার তথা পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ এখন বিজেপি-র অন্যতম মুখ! নির্ভরযোগ্য সূত্রের খবর ভারতী ঘোষ জঙ্গল মহলের যে কোন একটি আসন থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন।
সম্প্রতি গেরুয়া শিবিরে যোগদানের পর ভারতী নিজেই জানিয়েছেন তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী দল তাঁকে যা দায়িত্ব দেবে তিনি তা হাসিমুখে পালন করবেন। কিন্তু পাশাপাশি তাঁর বিজেপি যোগ দানের অন্যতম কারন ছিল জঙ্গলমহল থেকে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আধিপত্যকে শেষ করে দেওয়া! তিনি তাই বিজেপিতে যোগদান করার আগেই জঙ্গলমহলের যে কোন একটি কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর কারন জঙ্গল মহল তিনি হাতের তালুর মতই চেনেন।
ভারতী জানিয়েছেন
"আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে। আমি নিশ্চিত সেই লড়াইয়ে আমি জিতব। আমি আবেদন করেছি জঙ্গলমহলের কোনও একটি কেন্দ্রে আমাকে লড়ার সুযোগ দিতে। কারণ আমি জঙ্গলমহলের মানুষকে এখনও ভালোবাসি। তাই তাঁদের জন্য আমি কাজ করতে চাই। আমাকে পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার আমি সাংসদ হিসাবে তাঁদের পাশে দাঁড়াতে চাই।"
ভারতী জানিয়েছেন

No comments