Header Ads

লাইনে কাজ চলার জন্য শিয়ালদহ মেন শাখায় বাতিল বহু লোকাল ট্রেন

নজরবন্দি ব্যুরোঃ কাঁকিনাড়া ও নৈহাটি স্টেশনের মাঝে চতুর্থ লাইনের কাজ চলছে।যার ফলে শিয়ালদহ-রানাঘাট শাখায় আটচল্লিশ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল।
বাতিল করা হয়েছে ১১৪টি লোকাল ট্রেন। এছাড়া বহু ট্রেন চলবে স্বল্প দূরত্বে। দূরপাল্লার প্রায় সব ট্রেনই চালানো হবে ডানকুনি দিয়ে। শুক্রবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত শিয়ালদহ-রানাঘাট শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে।


 পূর্ব রেল জানিয়েছে, একটি করে নৈহাটি ও বজবজ লোকাল চলবে স্বল্প দূরত্বে।গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, বালিয়া এক্সপ্রেস, কলকাতা-পাটনা ও কলকাতা-মুজফফরপুর ফাস্ট প্যাসেঞ্জারকে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। শনিবার ও রবিবার শিয়ালদহ-রানাঘাট রুটে বাতিল করা হয়েছে যথাক্রমে ৪০ ও ৪২টি লোকাল ট্রেন। ওই দুইদিনও দূরপাল্লার ট্রেনগুলি ডানকুনি হয়ে যাবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.