পারলেন না মিতালী। জয়ের দোরগোড়ায় পৌঁছেও হারতে হল।
নজরবন্দি ব্যুরোঃ নিউজিল্যান্ড মহিলা দল টি২০ সিরিজ জিতে নিয়েছিলেন।নিয়ম রক্ষার তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে। জাবে প্রথমে স্মৃতি মান্ধানা (৬২ বলে ৮৬) ভারতীয় ইনিংসের ভিত গড় দেন।
সেখান থেকে দীপ্তি শর্মা (১৬ বলে ২১) ও মিতালী (২০ বলে ২৪) ভারতীয় দলকে জয়ের কাছাকাছি আনলেও, শেষ পর্যন্ত ১৫৯ রানেই আটকে গেল ভারত মহিলা। আগের ২ টি ম্যাচে খেলেন নি মিতালী। এই নিয়ে অনেক কথা হেয়াছে। কিন্তু সিরিজের শেষ ম্যাচে এসে দলে জায়গা পেয়েও দলকে জেতাতে পারলেন না তিনি।

No comments