Header Ads

প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী সুধাংশুশেখর সামন্ত।

নজরবন্দি ব্যুরোঃ চলে গেলেন স্বাধীনতা সংগ্রামী সুধাংশু শেখর সামন্ত। শুক্রবার সন্ধ্যেবেলা শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়ানে শোকাহত গোটা গ্রাম। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০০ বছর ৩ মাস।

১৯১৮ সালের ৩১ অক্টোবর জন্মগ্রহণ করেন সুধাংশুশেখর সামন্ত। কৈশোরে যোগ দেন দেশের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে। ১৯৩৫ সালে মাত্র ১৬ বছর বয়সে মুক্তিসংগ্রামের কাজ করতে গিয়ে জেলে যান। জেলে বসেই দেন ম্যাট্রিক পরীক্ষা। জীবিতকালে পেয়েছেন একাধিক সম্মান। বেশ কিছুদিন থেকেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। অবশেষে ৮ ফেব্রুয়ারি প্রয়ান ঘটে তার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.