এই জমানায় বিধায়কও নিরাপদ নয়ঃ রাহুল সিনহা
নজরবন্দি ব্যুরো: গতকাল ক্লাবের সরস্বতী পুজো উদ্বোধনে গিয়ে খুন হয়েছেন রাজ্যের শাসক দলের বিধায়ক সত্যজিত বিশ্বাস। আর খুনের ঘটনায় আতঙ্কিত গোটা রাজ্য।
‘রাজ্যে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। তৃণমূলের বিধায়কও এই জমানায় নিরাপদ নয়।’
তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় এই ভাষাতে রাজ্য সরকারকেই দুষলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি দায়ী বলে মনে করছেন এই গেরুয়া নেতা।
তিনি বলেন ‘যে তৃণমূলের নেতারা, সে ওই জেলার তৃণমূল সভাপতিই হোক বা বাইরে থেকে আসা পর্যবেক্ষকই হোক, এরা চালাকি করে বিজেপির নাম সামনে এনে বিজেপিকে বদনাম করতে চাইছে ও আসল খুনিকে আড়াল করতে চাইছে।’
এর পরে তিনি আরও বলেন ‘এর নিরপেক্ষ তদন্ত হলেই দেখা যাবে নেতারা তৃণমূল আশ্রিত খুনিকেই আড়াল করতে চাইছে। আর তাই বিরোধী রাজনৈতিক দলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই।’

No comments