বড়মার সঙ্গে দেখা করে গর্ব অনুভব করছি: প্রধানমন্ত্রী
নজরবন্দি ব্যুরো: সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের আমন্ত্রণে মতুয়াদের একটি সভায় যোগ দিতে এসেছেন প্রধানমন্ত্রী। ঠাকুরবাড়িতে গিয়ে প্রথমে নাটমন্দিরে যান।
তারপর বড়মার সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী। এর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমরা নাগরিকত্বের আইন এনেছি। তৃণমূল কংগ্রেসকেও এই বিলকে সমর্থন করার কথা বলব। আমরা দেশের কৃষক ও খেটে খাওয়া মানুষদের নিয়ে রাজনীতি করি না। কৃষকদের নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। কৃষকদের দুর্বলতার সুযোগ নিয়েছে কিছু স্বার্থপর দল। এখন আমরা গ্রামোন্নয়নের দিকে নজর দিচ্ছি। স্বাধীনতার পরে এই গ্রামোন্নয়নের দিকে কেউ নজর দেয় নি।
প্রধানমন্ত্রী এর পরে বলেন বড়মার সঙ্গে দেখা করে আমি গর্ব অনুভব করছি। এদিকে শনিবার বাংলায় আসার আগে শুক্রবার টুইটারে বার্তা দেন প্রধানমন্ত্রী। টুইটে মোদী লেখেন, ''বাংলার ভাই-বোনেদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছে। আমি ঠাকুরনগরে ও দুর্গাপুরের সভায় উপস্থিত থাকব।'

No comments