Header Ads

ফালাকাটার সভা থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

নজরবন্দি ব্যুরোঃ আলিপুরদুয়ারের ফালাকাটার সভা থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
এদিন তিনি বলেন পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। পঞ্চায়েত নির্বাচনের সময় ১০০ জনের প্রাণ গিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে খুনিদের ছাড়া হবে না ।রাজনাথ সিং মোদীর নেতৃত্বে ফের সোনার বাংলা গড়ার ডাক দেন। বলেন সোনার বাংলা গড়বেন মোদী।

 ২১-এ বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী হবে বলেও দাবি করেন তিনি। সোনার বাংলাকে কাঙাল বানিয়েছে তৃণমূল, কটাক্ষ করেন রাজনাথ সিং। তিনি আরও বলেন দারিদ্র দূর করতে ব্যর্থ হয়েছে তৃণমূল।পশ্চিমবঙ্গে পুলিশই সুরক্ষিত নয়। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জী বলেছিলেন, কারখানা খুলবেন-কর্মসংস্থান হবে। কিন্তু, কিছু হয়েছে কি? গণতন্ত্রকে কলঙ্কিত হতে দেবে না বিজেপি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.